Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » রাগ প্রকাশের গ্রহণযোগ্য উপায়
    জীবনাচরণ

    রাগ প্রকাশের গ্রহণযোগ্য উপায়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 7, 2023No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    রাগ : রাগ একধরনের স্বাভাবিক আবেগ। মানুষ মানে আবেগ থাকবেই। রাগ হলে আমরা অস্বস্তি প্রকাশ করি। আমরা যা অপছন্দ করি বা চাই না সেটা কেউ করে ফেললে মনের মধ্যে যে প্রতিক্রিয়া হয় তাই রাগ।

    অনিয়ন্ত্রিত রাগের কুফল : করোনা পরবর্তী সময়ে অনিয়ন্ত্রিত রাগ অন্যতম একটি সমস্যা। সবাই রাগী মানুষকে অপছন্দ করেন।রাগের কারনে সম্পর্কগুলোতে মারাত্মক প্রভাব পড়ে, প্রিয়জন দূরে চলে যায়, সন্তান নির্যাতিত হয়, নিজের মানসিক চাপ বাড়ে, মাথাব্যাথা বাড়ে, জীবনযাত্রা এলোমেলো হয়ে পড়ে। অনেকদিন অনিয়ন্ত্রিত রাগ থাকলে হার্টের রোগ এমনকি ব্রেন স্ট্রোকের সম্ভবনাও বাড়ে।

    রাগের প্রকাশ : রাগ থাকলেও সবাই একই প্রতিক্রিয়া করেন না। তাই রাগ কিভাবে প্রকাশ করতে পারলেন সেটাই মূল বিষয়। মানুষ তিনভাবে রাগ প্রকাশ করি যথা-(১) এগ্রেসিভ, (২) প্যাসিভ এবং (৩)এসারটিভ।

    ১) Aggressive : সাধারণত যারা এগ্রেসিভলি রাগ প্রকাশ করেন (এসব ব্যক্তিরা অন্যদের কথা শুনেন না, অর্ডার করেন, সবাইকে হেয় করেন, আক্রমণাত্বক আচরন করেন এবং সমালোচনা করেন), অন্যরা তাদের পছন্দ করেন না।

    (২) Passive : আবার কেউ কেউ আছেন যারা রেগে গেলেও কিছুই বলতে পারেন না যাদেরকে সাইকোলজির ভাষায় প্যাসিভ বলে (এসব ব্যক্তিগন কাউকে অনুরোধ করতে পারেন না, না বলতে পারেন না, অন্যের না বলা সহ্য করতে পারেন না এবং প্রশংসা করতে পারেন না) এসব ব্যক্তিও না বলতে বলতে একসময় খুব বেশি আক্রনাত্মক হয়ে ওঠেন, তাই এই ধরনের রাগ প্রকাশও খারাপ।

    (৩) Assertive: সবচেয়ে ভালো হলো এসারেটিভভাবে রাগ প্রকাশ করা। এসারটিভ(এসব ব্যক্তিগণ অন্যকে অনুরোধ করতে পারেন, প্রয়োজনে না বলতে পারেন, অন্যের না বলা সহ্য করতে পারেন এবং অন্যের প্রশংসা করতে পারেন) ব্যক্তিকে সবাই পছন্দ করেন। এসব ব্যক্তি অন্যদেরকে সন্মান দিয়ে নিজের মনের কষ্ট প্রকাশ করা। তাই এসারটিভ হওয়ার ট্রেনিং নিলে রাগ ম্যানেজ করে সঠিকভাবে প্রকাশ করা যায়।

    রাগ সঠিকভাবে প্রকাশ করতে আপনি নিচের কৌশল ব্যবহার করতে পারেন :
    -যখনই রাগ উঠবে তখন সে স্থান থেকে সরে যাবেন,
    – রাগের আচরণ (মারামারি, ভাংচুর, চিল্লানো) করবেন না, এগুলো করলে আপাতত ভালো লাগলেও পরবর্তীতে রাগ আরও বাড়বে।
    – আলাদা রুমে গিয়ে রাগের আচরণ না করার জন্য লাভ ও ক্ষতি বিশ্লেষণ করুন।
    – নিজের আক্রমণাত্মক আচরণ নিয়ন্ত্রণে প্রোগ্রেসিভ মাসকুলার রিলাক্সজেশন প্রাকটিস করতে পারেন।
    – রাগের আক্রমণাত্মক স্টেজ চলে গেলে ১/২ ঘন্টা পর নিজের চিন্তাভাবনা এনালাইসিস করুন।
    – যার উপরে রাগ ১/২ দিন পরে সুন্দর সময়ে তাঁকে সন্মান দিয়ে, তাঁর কয়েকটি প্রশংসা করে নিজের মনের কষ্ট তাকে বলবেন। রাগ এভাবে প্রকাশ করতে পারলে আর রাগ থাকে না।
    -আপনার রেগে যাবার উৎসগুলো চিহ্নিত করুন। খেয়াল করুন কখন বেশি রেগে যান, সেই সময় আগে থেকে রিলাক্স থাকার চেষ্টা করুন।
    -আপনার অতীত কোন কষ্ট থেকে রাগ আসলেও সেটিও ম্যানেজ করতে শিখুন।
    – নিয়মিত মাইন্ডফুলনেন্স প্রাকটিস করতে পারেন। এটা মন কে স্থির হতে সহায়তা করে, ইন্টারনেট দেখে বা সাইকোলজিষ্টের সহায়তা নিয়ে মাইনফুলনেন্স শিখতে পারেন।
    -রাগের জন্য দায়ী নেগেটিভ চিন্তাগুলোকে তালিকা করে ম্যানেজ করতে পারলে রাগ নিয়ন্ত্রণে থাকে।
    -নিজে নিজে এর পরেও রাগ নিয়ন্ত্রণে ব্যার্থ হলে মনোবৈজ্ঞানিক সহায়তা নিন। আজকাল অনলাইনে সহায়তা পাওয়া যায়।

    লেখক : জিয়ানুর কবির
    ক্লিনিক্যাল সাইকোলজিস্ট

    /এসএস/মনেরখবর/

    মনের অসুখ মনোরোগ রাগ রাগ প্রকাশের গ্রহণযোগ্য উপায়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমার স্বামী ঘুমের মধ্যে কথা বলে এবং মানুষকে গালাগালি করে
    Next Article ‘‘সম্পর্ক ভাঙায় হতাশ হয়ে পড়েছি’’
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.