Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদক আমাদের কী কী ক্ষতি করে?
    মাদকাসক্তি

    মাদক আমাদের কী কী ক্ষতি করে?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 2, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ‘আরে বইলো না, আমি সেদিন গাঁজা খেয়ে পড়ালেখা করছি, এত ভালো পড়াশোনা হইছে।’

    ‘ইয়াবা খেয়ে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করো, অনেক সময় ধরে করতে পারবে, অসাধারণ অনুভূতি।’

    ‘এখনকার সময় গাঁজা, অ্যালকোহল না খেলে কেউ পাত্তাই দেয় না।’

    দুঃখজনক হলেও সত্য যে, এখনকার সময় মাদকাসক্তি যেন ট্রেন্ড হয়ে গেছে। বর্তমান তরুণ সমাজের কাছে গাঁজা, ইয়াবা বা অ্যালকোহল যেন যেন উৎসব পালনের উপলক্ষ। কিন্তু এই মাদকগুলো আমাদের শারীরিক এবং মানসিক জীবনে অনেক ক্ষতি করে থাকে। এটাই আমরা বুঝতে চাই না। আমরা বরং এর সাময়িক ভালোলাগা নিয়েই পুলকিত থাকি।

    এই বিষয় নিয়ে ‘মনের খবর’ কথা বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও মনোরোগ বিশেষজ্ঞ  অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব এর সঙ্গে। তাঁর কাছে জানতে চাই, মাদক নিতে তরুণরা কেন এত আগ্রহী।

    এই মনোরোগ চিকিৎসকের মতে, ‘কফি, গাঁজা, অ্যালকোহল এসব খেয়ে যদি কেউ পড়াশোনা করে তাহলে সে সাময়িক সময়ের জন্য মনোযোগ পাবে। অর্থাৎ, যতক্ষণ সে ওই নেশার মধ্যে আচ্ছন্ন থাকবে ততক্ষণ সে পড়াশোনার মধ্যে ডুবে থাকবে। কিন্তু যখনই নেশা কাটবে তখনই বিষয়টা আর নিজের মধ্যে থাকবে না।’

    কেবল তরুণরা নয় আমরা দেখেছি শিল্পীসমাজের অনেকেও গাঁজা খেয়ে থাকে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই মনোরোগ চিকিৎসক বলেন, ‘আমরা দেখি শিল্পীরা গাঁজায় আসক্ত হয়। কারণ তারা যখন এটি গ্রহণ করে, তখন তারা হাই থাকে। আর ওই সময় তারা নিজেদের চিন্তাগুলোকে ক্রিয়েটিভ মুডে নিতে চায়। যার ফলে ওই সময় তাদের মস্তিষ্ক সেভাবেই কাজ করে। যার কারণে তাদের লেখালেখি বা ক্রিয়েটিভ কাজগুলো গাঁজা খেয়ে করে থাকে। তবে এটি নিঃসন্দেহে খারাপ অভ্যাস।’

    কিন্তু কেন মানুষের মধ্যে গাঁজা বা অন্য মাদকগুলো এমন অনুভূতির সৃষ্টি করে? এই বিষয়ে অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব বলেন, ‘গাঁজা মানুষের মধ্যে প্রি মরফিড মুড ক্রিয়েট করে। এর ফলে কেউ যে মুড পেতে চায়, সেটা পেতে পারে। আবার ইয়াবা আমাদের শরীরের স্নায়ু উত্তেজিত করে থাকে। ফলে মন খারাপ থাকলেও ইয়াবা খেলে মন ভালো হয়।’

    এদিকে যারা অ্যালকোহল আসক্ত তাদের মানসিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে এই মনোরোগ চিকিৎসক বলেন, ‘আমরা দেখি যারা পারফর্মার অর্থাৎ, আর্টিস্ট তারা অ্যালকোহল গ্রহণ করে। সেটার পেছনেও নির্দিষ্ট কারণ রয়েছে। আসলে অ্যালকোহল পান করে পারফরম্যান্স উদ্বিগ্নতা কাটানোর জন্য। অনেকে আছে পারফর্মের আগে মানসিকভাবে দ্বিধাদ্বন্দে ভোগে। এই দ্বিধাদ্বন্দে কাটানোর জন্য তারা অ্যালকোহল গ্রহণ করে। আসলে পারফর্মের ঠিক আগের মুহূর্তে অনেকে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। সেটা কাটিয়ে সঠিকভাবে পারফর্ম করার জন্য তারা অ্যালকোহল নেয়। যা তাদের এই উদ্বিগ্নতা সরিয়ে পারফর্মে মনোযোগ করার সুযোগ করে দেয়। কিন্তু এরফলে তারা নিজেদের শরীরের সর্বোচ্চ ক্ষতি করে ফেলে।’

    আমরা অনেকে গবেষণায় দেখি গাঁজা শরীরের কোনো ক্ষতি করে না। কিন্তু মানসিকভাবে গাঁজা অনেক অপকারী। আবার ইয়াবা, অ্যালকোহল এসব শারীরিক ও মানসিকভাবে অনেক ক্ষতি করে থাকে। এই বিশেষজ্ঞ বলেন, ‘গাঁজা মানসিকভাবে যে কারো বিরাট ক্ষতি করে। এটা আমরা অনেকেই বুঝি না। গাঁজা খেলে অনেকের পাগলামি বেড়ে যায়, সন্দেহপ্রবণতা বাড়ে, দৃষ্টি ভ্রম হয়, মানসিক ভ্রম হয়। অনেকে তো মানুষের ক্ষতি করে ফেলে। এছাড়াও প্যানিক ডিজঅর্ডার অর্থাৎ বুক ধড়ফড় করা এসব বাড়তে পারে। সবচেয়ে বড় যে সমস্যা হয়, সেক্সুয়াল ডিজফাংশন ঘটে। তাদের যৌন ক্ষমতা খুব দ্রুত হ্রাস পায়। এছাড়াও গাঁজা খেলে মানুষ স্বাভাবিক অনেক বিষয় সহ্য করতে পারে না। তাদের অন্তর্বতীকালীন সময়ে কিছু ভালো লাগে না। আবার অ্যালকোহল ও ইয়াবা খেলে খুব দ্রুতই শরীর ভেঙ্গে যায়।’

    লিখেছেন- কামরুল ইসলাম ইমন

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    মনের খবর মাদক মাদকাসক্তি মানসিক মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅতিরিক্ত সন্দেহ কমাতে পারে আয়ু
    Next Article সন্তানের মানসিক স্বাস্থ্যে পারিবারিক কলহের প্রভাব
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.