Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সন্তানের মানসিক স্বাস্থ্যে পারিবারিক কলহের প্রভাব
    মানসিক স্বাস্থ্য

    সন্তানের মানসিক স্বাস্থ্যে পারিবারিক কলহের প্রভাব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 2, 2022No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ‘Parental Strife’ বা ‘পিতা-মাতার কলহ’ বিষয়টার সাথে একটুও পরিচিত নন, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। বিয়ের মাধ্যমে দুজন নর-নারীর মাঝে সমাজস্বীকৃত একটি বন্ধন তৈরি হয় এবং সেই সাথে তাদের মধ্যে গড়ে ওঠে একধরনের আত্মিক সম্পর্কও। যেহেতু স্বামী এবং স্ত্রী দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের অধিকারী, কাজেই তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দেখা দেবে, সেটাই স্বাভাবিক। তবে স্বামী স্ত্রীর সেই মতপার্থক্য যেন কলহে রূপান্তরিত না হয়, সে বিষয়ে অবশ্যই তাদেরকে সচেতন থাকতে হবে। বিশেষত যখন তারা সন্তানের বাবা-মা হয়ে ওঠেন, তখন তাদের উচিত, এ দিকটায় সবসময় সজাগ দৃষ্টি রাখা।

    এই মতপার্থক্য কি সন্তানদের জন্য নেতিবাচক?

    এর উত্তরটা নির্ভর করছে স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য তৈরি হলে তারা কীভাবে সেটাকে সামলে নিচ্ছেন, তার ওপর। বিশ্লেষকরা বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে মতের অমিল হতে পারে। তবে তারা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রেখে সুস্থ ও সুস্পষ্টভাবে যুক্তি উপস্থাপন করে নিজেদের মধ্যে সমঝোতায় আসতে পারেন, তাহলে বিষয়টি তাদের সন্তানের মানসিক দৃঢ়তা তৈরিতে সহায়ক হয়।

    কিন্তু এটা দুঃখজনক হলেও সত্যি যে, অধিকাংশ দম্পতিই বিচক্ষণতার সাথে এ ধরনের পরিস্থিতিগুলো সামলে নিতে সমর্থ হন না। অনেকক্ষেত্রেই দেখা যায়, তারা নিজেদের মতপার্থক্যকে কেন্দ্র করে খুব ঘন ঘন ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন এবং সন্তানের সামনেই পরস্পরের প্রতি আক্রমণাত্মক অনেক বাক্য ছুঁড়ে দেন, যেটা নিঃসন্দেহে তাদের সন্তানের জন্য ক্ষতিকর।

    এই কলহ কীভাবে সন্তানদের ওপর প্রভাব বিস্তার করে?

    বাবা-মায়ের কলহ তাদের সন্তানদের ওপর যে ধরনের প্রভাব ফেলে, সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যার প্রথমটা হলো মানসিক এবং দ্বিতীয়টা সামাজিক প্রভাব। এই কলহ যদি তীব্র কিংবা দীর্ঘস্থায়ী পর্যায়ে চলে যায়, তাহলে অবশ্যই সেটা সন্তানদের জীবনে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ট্রমা, প্রচণ্ড মানসিক চাপ, প্রতিকূল শৈশব শিশুদের মস্তিষ্কে ভয়ানক প্রভাব ফেলে থাকে, যার রেশ থেকে যেতে পারে তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও।

    শিশুদের সামনে যদি বাবা-মায়ের পরস্পরের প্রতি অসৌজন্যমূলক আচরণ ক্রমেই বাড়তে থাকে, তাহলে সেটি শিশুদের স্ট্রেস হরমোন রিলিজের কারণ হয়ে দাঁড়ায়। শৈশবের শুরুতেই ঘন ঘন এমনটা হতে থাকলে মস্তিষ্কের চিন্তাশক্তির ওপর ক্ষতিকর প্রভাব পড়তে দেখা যায়। বিশেষ করে মস্তিষ্কের যে অংশ কোনোকিছু শেখা এবং যুক্তিনির্ভর কাজগুলো সম্পন্ন করে থাকে, সেখানে নিউরনের সংযুক্তি স্থানগুলো কমে কিংবা দুর্বল হয়ে যেতে থাকে। এতে দেখা যায়, একটা সময় শিশুদের মস্তিষ্কের চিন্তাশীল অংশের নিউরাল সংযোগসমূহ দুর্বল হয়ে সার্ভাইভাল অংশের নিউরাল সংযোগসমূহকে শক্তিশালী করে তোলে। এর ফলে ভবিষ্যৎ জীবনের তাদেরকে নানা প্রকার সমস্যার মুখোমুখি হতে হয়। এতে ব্যাহত হয় তাদের সামাজিক সম্পর্কগুলোও।

    শিশুরা স্বভাবতই একটু বেশি সংবেদনশীল হয়ে থাকে। তারা যখন বাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে বাবা-মায়ের মধ্যে ঘন ঘন লড়াই ঝগড়া দেখতে থাকে, তখন তাদের মানসিক স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব পড়ে।

    এতে সৃষ্ট সাধারণ সমস্যা

    • বাবা-মায়ের সাথে শিশুদের মানসিক দূরত্ব তৈরি হওয়া।
    • শিশুদের মাঝে নিরাপত্তাহীনতাজনিত ভীতি তৈরি হওয়া।
    • প্রবল বিষণ্ণতায় আচ্ছন্ন হওয়াসহ একাকিত্বে ভোগা।
    • বন্ধুহীনতা।
    • বিদ্যালয়ের কোনো কাজে স্বকীয় অংশগ্রহণ না করা।
    • অনিদ্রাজনিত সমস্যা সৃষ্টি হওয়া।
    • ওজনের অস্বাভাবিক হ্রাস-বৃদ্ধি।
    • স্মৃতিশক্তি লোপ পাওয়া।
    • মনোযোগ ধরে রাখতে না পারা।
    • অতিমাত্রায় উদ্বেগ তৈরি হওয়া।
    • উচ্চতর ফ্যান্টা‌সিময় জীবন।
    • সহোদরদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়া।
    • নেতৃত্বের গুণাবলি না থাকা।
    • যৌন অপরাধের সাথে অধিকতর সম্পৃক্ততা।
    • নিজ আবেগ ও ক্রোধের ওপর নিয়ন্ত্রণ কমে যাওয়া।

    তাহলে সচেতন হওয়ার সঠিক সময় কোনটা?

    সন্তান প্রতিপালনের কাজটায় প্রবল আবেগের পাশাপাশি কঠিন দায়িত্বশীলতাও থাকা উচিত। আর এক্ষেত্রে সঠিক সময়েই সচেতন হওয়া প্রয়োজন। একজন নারী গর্ভধারণের পর থেকেই স্বামী-স্ত্রীর উচিত, এসকল বিষয়ে পরস্পরের মধ্যে একপ্রকার বোঝাপড়া তৈরি করে নেওয়া। কেননা, গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় একজন নারী যদি দাম্পত্য কলহের মধ্য দিয়ে যায়, তবে সেটা তার গর্ভে থাকা সন্তানের ওপর প্রভাব ফেলতে পারে।

    লন্ডনের ‘কিংস কলেজ’ ২০১৯ সালের অক্টোবর মাসে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদান করেছে। ‘বায়োলজিক্যাল সাইকিয়াট্রি’তে তারা যে গবেষণাটি প্রকাশ করেছে, সেখানে ২৫১ জন প্রি-ম্যাচিউর বাচ্চার ওপর পর্যবেক্ষণ চালানো হয়। এ পর্যবেক্ষণে তারা বাচ্চাদের মস্তিষ্কের গড়ে ওঠার সাথে মায়েদের গর্ভকালীন মানসিক চাপের সম্পর্ক খোঁজার চেষ্টা করেছে। গবেষণায় তারা এ বিষয়ে প্রমাণ পেয়েছে যে, গর্ভাবস্থায় যেসকল মা খুব বেশি মানসিক চাপের মধ্য দিয়ে গিয়েছেন, তাদের সন্তানদের মস্তিষ্কের ‘হোয়াইট ম্যাটার’ অংশ লক্ষণীয় মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কলহ রোধে যেসকল পদক্ষেপ নেওয়া যেতে পারে

    • আপনার সন্তানদের যথেষ্ট পরিমাণ সময় দিন। তাদেরকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করুন, পিতা-মাতা হিসেবে আপনারা সবসময়ই তাদের পাশে আছেন।
    • স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে।
    • কোনো বিষয়ে ভিন্নমত তৈরি হলে, শুধুমাত্র ঐ বিশেষ বিষয়টিকে সামনে রেখে আলোচনা করা যেতে পারে। এই আলোচনায় অতীতের কোনো ব্যক্তি বা বস্তুকে টেনে আনা ঠিক হবে না।
    • আলোচনার জন্য সময় নির্বাচনে সচেতন হতে হবে। আপনার সারাজীবনের সঙ্গীটি মানসিক চাপে থাকে, এমন কোনো সময় বেছে নেওয়া উচিত হবে না।
    • নিজ নিজ মতামত ও দৃষ্টিভঙ্গি সুস্পষ্টভাবে ব্যক্ত করতে হবে। সংকোচ কিংবা অভিমানজনিত কারণে মনের কথাগুলো সঠিকভাবে প্রকাশ করতে না পারলে আপনার আপনজনদেরই ক্ষতি হতে পারে সবচাইতে বেশি।
    • আলোচ্য বিষয় বস্তুর ধরনের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিন, এই আলোচনাগুলো আপনার সন্তানের সামনে করা ঠিক হবে কি না।
    • পরিবারকে সময় দিন। সম্ভব হলেই কিছু সুখস্মৃতি গড়ে তুলুন। একসঙ্গে ঘুরতে যেতে পারেন, কিংবা আয়োজন করতে পারেন ছোটখাটো সারপ্রাইজের। বাড়ি ফেরার সময় কখনও সাথে করে কিছু লজেন্স এনে যদি নিজ হাতে পরিবারের সবার মুখে তুলে দিতে পারেন, বিশ্বাস করুন, সেটি আপনার আপনজনদের জন্য ঐ দিনটির সেরা স্মৃতি হবে।
    • মনে রাখতে হবে, স্বামী-স্ত্রীর সম্পর্কটা কোনোরকম প্রতিযোগিতার নয়, বরং পারস্পরিক সহযোগিতার একটি সম্পর্ক।

    অধিকাংশ ক্ষেত্রেই বাবা-মা চাইলে তাদের সংসারকে অসম্ভব সুখী ও সুন্দর একটি সংসার হিসেবে গড়ে তুলতে পারেন। একটি সুন্দর সংসারে বেড়ে ওঠা শিশুরা অবশ্যই সুন্দর ব্যক্তিত্ব অর্জন করতে সমর্থ হয়। কাজেই আপনার সন্তানের শৈশবকে অনিশ্চয়তা দিয়ে নয়, বরং পূর্ণ করুন ভালোবাসা দিয়ে।

    সূত্রঃ ইন্টারনেট

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য যৌন স্বাস্থ্য শিশু সন্তান সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদক আমাদের কী কী ক্ষতি করে?
    Next Article ‘ধর্ম মানলে আমাদের মানসিক প্রশান্তি ঠিক থাকবে’
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.