Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্য একটি সামাজিক বিষয়, একটি বৈজ্ঞানিক বিষয়
    ফিচার

    মানসিক স্বাস্থ্য একটি সামাজিক বিষয়, একটি বৈজ্ঞানিক বিষয়

    Moner KhaborBy Moner KhaborNovember 26, 2024Updated:November 30, 2024No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্য একটি সামাজিক বিষয়, একটি বৈজ্ঞানিক বিষয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা পঞ্চানন আচার্য্য
    সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

    ‘স্বাস্থ্য’ শব্দটি শুনলেই মনে যে ভাবনার উদয় হয় সেটি একটি শারীরিক বিষয়, আর সুস্বাস্থ্য বলতে বুঝায় নিরোগ একটি শরীর। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে অনুমোদিত সংজ্ঞা আছে সেখানে বলা হচ্ছে- স্বাস্থ্য বলতে শারীরিক, মানসিক ও সামাজিক ভাবে কর্মক্ষমতা নিশ্চিত করাকেই বুঝায়, যেখানে রোগ থাকা বা না থাকা কোন বিষয় না। এই সংজ্ঞা অনুসারে স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হল মানসিক স্বাস্থ্য। চলুন, এই মানসিক স্বাস্থ্য বিষয়টা অত্যন্ত সংক্ষেপে বুঝতে চেষ্টা করা যাক।

    স্বাস্থ্যের সংজ্ঞাতে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল স্বাস্থ্য মানে কর্মক্ষমতা নিশ্চিত করা। এই কর্মক্ষমতা নিশ্চিত করার বিষয়টি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা হল- একজন মানুষের এমন একটি অবস্থা যেখানে মানুষটি তাঁর দক্ষতা সম্পর্কে অনুধাবন করতে পারেন, জীবনের বিভিন্ন চাপকে মোকাবেলা করতে পারেন, অর্থবহ জীবন যাপন করতে পারেন, এবং সমাজে অবদান রাখতে পারেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এখানে একজন মানুষের কর্মক্ষমতা নিশ্চিত করতে পারাটাই ফলাফল হিসেবে উঠে এসেছে এবং এটার চূড়ান্ত মাপকাঠি হিসেবে সমাজে অবদানের কথাটিতে জোর দেয়া হয়েছে। কিন্তু কেন? কারণ, মানসিক স্বাস্থ্য যেমন চিকিৎসাবিজ্ঞানের আলোচ্য বিষয়, তেমনি এইটি একই সাথে সামাজিক বিষয়ও।

    মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় কিছুই বৈজ্ঞানিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করেই হয়ে থাকে। এটা সত্য যে, সবকিছু এখনো শতভাগ নিশ্চিত করে নির্ধারণ করা যায় নি- তবে সেটাও যে বৈজ্ঞানিক ভাবে একদিন নির্ধারণ করা হবে সেটা সুনিশ্চিত। তাই, এখানে রোগ হওয়ার পিছনে যেমন বৈজ্ঞানিক ভাবে স্বীকৃত কারণ আছে- কোন রহস্যময়তা বা অলৌকিক কিছু নেই। এখানে চিকিৎসার ক্ষেত্রেও মনগড়া বা অলৌকিক কোন কিছুর সুযোগ নেই। বিষয়টি সকলের মনে রাখা দরকার।Magazine site adsতবে যে ব্যাপারটা নিয়ে বেশী ধোঁয়াশা কাজ করে মানুষের মনে সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্যের সামাজিক দিক। সামাজিক অনেকগুলো নিয়ামক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এই সব নিয়ামকের কারণে মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, মানসিক রোগ তৈরী করতে পারে, এবং ভালো হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরী করতে পারে। ধরা যাক, মৌলিক অধিকারগুলোর যেখানে নিশ্চয়তা নেই, অর্থাৎ অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসার অপ্রতুলতা বা নাগালের বাইরে; সেখানে যতই চিকিৎসা করা হোক বা অন্য সহায়তা দেয়া হোক, মানুষের মানসিক স্বাস্থ্য ভাল থাকার কোন সুযোগ নেই। এমনকি এসব এর নিশ্চয়তা মোটামুটি থাকলেও যেখানে সম্মানের সাথে বেঁচে থাকার নিশ্চয়তা নেই, স্বাভাবিক মৃত্যুর যেখানে নিশ্চয়তা নেই, সেই মৃত্যু উপত্যকায় বসবাস করা কোন মানুষের- সে যেই অবস্থানেই থাকুক না কেন- মানসিক স্বাস্থ্য ভাল থাকা সম্ভব নয়। অন্যদিকে কোন সমাজ যদি মনে করে মানসিক বিষয়গুলোকে অত গুরুত্ব দেয়ার কিছু নেই, মানসিক সমস্যার কারণ অতিপ্রাকৃতিক কিছু, মানসিক রোগ বলতে কিছুই নেই, মানসিক সমস্যার সমাধান শাস্তি দেয়া বা জোর করে বাধ্য করা বা বুজরুকি চিকিৎসা – তাহলে মানসিক সমস্যা চিহ্নিত করা, সমাধান করা এবং প্রত্যাশিত ফলাফল পাওয়া প্রতিটি ক্ষেত্রেই ক্ষতিগ্রস্থ হতে হয়।

    কিছু কিছু ক্ষেত্রে বৈজ্ঞানিক এবং সামাজিক উভবিধ কারণকে সরাসরি চিহ্নিত করা যায়। যেমন জেন্ডার এর ভিন্নতা। দেখা যাচ্ছে মহিলাদের মধ্যে বিষণ্ণতার মাত্রা পুরুষদের তুলনায় বেশি। এর পিছনের কারণ হিসেবে যেমন হরমোন জনিত কিছু বিষয় দায়ী, তেমনি তুলনামূলক বেশি যৌন সহিংসতার শিকার হওয়া, সামাজিক বৈষম্যের শিকার হওয়া, অর্থনৈতিক নাজুক অবস্থান, বিভিন্ন ক্ষেত্রে কম গুরুত্ব পাওয়া সহ বিভিন্ন সামাজিক নিয়ামক দায়ী।

    আর তাই, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে, বিশেষত মানসিক স্বাস্থ্যের ব্যবস্থাপনায়, একটি পদ্ধতি বা Approach বহুল জনপ্রিয় ও ব্যবহৃত হয়ে আসছে- যার নাম বায়ো-সাইকো-সোশ্যাল (Bio-psycho-social) এপ্রোচ। এখানে মানসিক রোগ বা মানসিক সমস্যা তৈরি হওয়ার পিছনে কিছু শারীরবৃত্তিক, কিছু মনস্তাত্ত্বিক এবং কিছু সামাজিক কারণের উপস্থিতি স্বীকার করে নেয়া হয়। উদাহরণ হিসেবে বলা যায়- বংশগত কারণ, মস্তিষ্কের সমস্যা, মানসিক চাপ নিয়ন্ত্রণে দক্ষতার অভাব, পারিবারিক বা সামাজিকভাবে নিগৃহীত হওয়া প্রভৃতি। একইভাবে, যেকোন ধরণের মানসিক সমস্যার জন্য অবস্থাভেদে প্রয়োজন হয় শারীরবৃত্তিক যেমন ঔষধপত্র, মনস্তাত্ত্বিক যেমন কাউন্সেলিং বা সাইকোথেরাপি, এবং সামাজিক যেমন পুনর্বাসন জাতীয় ব্যবস্থাপনা। ফলে, এসব থেকে সহজেই বুঝা যাচ্ছে, মানসিক স্বাস্থ্য একইসাথে বৈজ্ঞানিক ও সামাজিক বিষয়।

    অতএব, আমাদের মনে রাখতে হবে- মানসিক স্বাস্থ্য বাদ দিয়ে ‘স্বাস্থ্য’ হয় না। এবং মানসিক স্বাস্থ্য একইসাথে বৈজ্ঞানিক ও সামাজিক বিষয়। তাই মানসিক স্বাস্থ্য নিশ্চিতে এই উভবিধ প্রেক্ষাপট সবসময় খেয়াল রাখতে হবে।

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
    • চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
      মগবাজার রেইল গেইট।
      নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
      (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
      চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০

    আরও পড়ুন-

    • শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
    মনের খবর মনেরখবর মানসিক চাপ মানসিক রোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপ্রিয়জনের মৃত্যুতে নিজের মৃত্যুকাঙ্ক্ষা
    Next Article মাথাব্যথার কারণ কি কি?
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.